রবিবার , ২৭ আগস্ট ২০২৩
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দূর্ঘটনা
  9. দেশজুড়ে
  10. পোর্ট থানা বেনাপোল
  11. ফিচার
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. মডেল থানা যশোর
  15. রাজনীতি

অবৈধ পাসপোর্ট কার্যক্রম: র‍্যাবের হাতে আটক ১৭ দালাল

প্রতিবেদক
Face The Jashore
আগস্ট ২৭, ২০২৩ ৩:০১ অপরাহ্ণ

নোয়াখালীর জেলা শহর মাইজদী ও বেগমগঞ্জে অবৈধ পাসপোর্ট কার্যক্রম পরিচালনার অভিযোগে ১৭ জন দালালকে আটক করেছে র‌্যাব-১১। এ সময় বিভিন্ন দোকান থেকে পাসপোর্ট ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

আজ রোববার দুপুর ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর লেফটন্যান্ট কর্নেল মাহমুদুল হাছানের নের্তৃত্বে র‌্যাবের একটি দল সুধারামের মাইজদীর বিভিন্ন দোকানে অভিযান চালায়। এসময় মাইজদী থেকে ১২ জন ও বেগমগঞ্জ থেকে ৫ জনকে আটক করে র‌্যাব এবং তাদের দোকান থেকে অবৈধভাবে তৈরি করা পাসপোর্ট ও নগদ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাবের অভিযানের খবর পেয়ে অবৈধ পাসপোর্ট তৈরির সঙ্গে জড়িত অনেক দোকানদার পালিয়ে যায়। স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে তারা পাসপোর্ট অফিসের অসাধু কর্মচারীদের সঙ্গে যোগসাজসে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ - আজকের যশোর