শার্শা (যশোর) প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলা কলেজের ৪ সদস্যের এডহক কমিটি অনুমোদন দিয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
এতে শার্শা উপজেলা কলেজের প্রতিষ্ঠাতা ও শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধুকে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে।
গতকাল ১৮ আগষ্ট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের যশোর থেকে উপজেলা কলেজ প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
তাছাড়া পদাধিকারবলে প্রধান শিক্ষক হাসানুজ্জামান সদস্য সচিব, আব্দুল ওহাব সাধারণ শিক্ষক সদস্য ও মিজানুর রহমান অভিভাবক সদস্য ।
অডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় আলহাজ্ব খায়রুজ্জামান মধু বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্ময়ে শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।









