শনিবার , ২২ আগস্ট ২০২৬
৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দূর্ঘটনা
  9. দেশজুড়ে
  10. পোর্ট থানা বেনাপোল
  11. ফিচার
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. মডেল থানা যশোর
  15. রাজনীতি

পৌরসভা মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের নির্বাচনী ব্যাপক প্রচারণা

প্রতিবেদক
Face The Jashore
আগস্ট ২২, ২০২৬ ১২:৫৬ অপরাহ্ণ

বেনাপোল (যশোর) প্রতিনিধি;
বেনাপোল পৌরসভা নির্বাচন উপলক্ষে শার্শা উপজেলা ও বেনাপোল পোর্ট থানা যুবদলের নেতা এবং বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদের নির্বাচনী ব্যাপক প্রচারণা করেছেন।

শনিবার (২২ আগষ্ট ) সকাল থেকে দুপুর
পর্যন্ত বেনাপোল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নামাজ গ্রাম দুর্গাপুরে এলাকায় ৫ম দিন তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়,গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন।

কর্মসূচির শুরুতে পৌরসভার নামাজ গ্রাম দুর্গাপুরে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, দোকানদার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

বেনাপোল মেয়র প্রার্থী ও যুবদলের নেতা
ইমদাদুল হক ইমদাদ বলেন,আপনাদের একটি ভোট শুধু একজন প্রার্থীকে জয়ী করবে না, বরং আমাদের প্রিয় পৌরসভার ভবিষ্যৎ গড়ার একটি সুযোগ তৈরি করবে।আমি চাই এমন একটি পৌরসভা, যেখানে প্রতিটি মানুষ সম্মান নিয়ে বাঁচবে, তরুণরা স্বপ্ন দেখবে, প্রবীণরা নিরাপদ অনুভব করবেন, আর শিশুরা সুন্দর পরিবেশে বেড়ে উঠবে। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। ভুল হলে ধরিয়ে দেবেন, পাশে থাকবেন। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি জনাব মোঃ শাহাবুদ্দিন বেনাপোল পৌর বিএনপি’র সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন বেনাপোল পৌর বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ বেনাপোল পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বেনাপোল অরো বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার ৬ নম্বর ভবের ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম বিএনপি নেতা আজগর আলী বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ বেনাপোল পৌর যুবদলের যুগ্ন আহবায়ক জনি হায়দার ইয়াসিন মোড়ল লাফু আশরাফুজ্জামান মির্জা সদস্য মফিজুর রহমান সদস্য হযরত আলী যশোর জেলা কৃষকদলের আহবায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক তোফাজ্জল তুহিন হোসেন আতিকুর জামান সনি সদস্য মহাসিন আলম যুবনেতা রেজাউল ইসলাম রেজা যুবনেতা মনির হোসেন শ্রমিক নেতা আহমদ আলী সহ বেনাপোল পৌর বিএনপি যুবদল ছাত্রদল ও নামাজ গ্রাম দুর্গাপুরে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।

সর্বশেষ - আজকের যশোর