রবিবার , ২ আগস্ট ২০২৬
১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দূর্ঘটনা
  9. দেশজুড়ে
  10. পোর্ট থানা বেনাপোল
  11. ফিচার
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. মডেল থানা যশোর
  15. রাজনীতি

শার্শার ডিহি আধুনিক ৩নং ওয়ার্ড গড়তে চান মেম্বার পদপ্রার্থী ইউসুফ আলী

প্রতিবেদক
Face The Jashore
আগস্ট ২, ২০২৬ ১১:৪৮ পূর্বাহ্ণ

শার্শা (যশোর)প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের জাতীয়তাবাদী বিএনপি সদস্য ইউসুফ আলী।তার উন্নয়নশীল নানামুখী কর্মকাণ্ডের কারণে সমাজের মানুষ তাকে ভালবাসেন। এলাকার মানুষের আলাপচারিতায় একজন সৎ ও যোগ্য নেতৃত্বের কথা উঠলে আগে তার নামটি উঠে আসে।

গ্রামের উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতে ডিহি ইউনিয়নের নারিকেলবাড়ী ফুলসর রাজনগরচ ৩ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন ইউসুফ আলী। তিনি আধুনিক ওয়ার্ড গড়তে চান বলে জানান।এই প্রত্যাশা করে তিনি ৩ নাম্বার ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

ডিহি ইউনিয়ন ৩ নাম্বার ওয়ার্ডের আনিছুর রহমান নামে এক বাসিন্দা জানান,ইউসুফ আলী আমাদের প্রিয় একজন মানুষ। তার দ্বারা সমাজের মানুষের উপকার হয়েছে। সে দিন-রাত মানুষের সেবায় নিয়োজিত থাকে। কারও উপকার না করলেও ক্ষতি করে নাই। আমাদের সাধারণ মানুষের দাবি ইউসুফ আলীকে আমরা মেম্বার হিসেবে দেখতে চাই।’

ডিহি ইউনিয়ন ৩ নাম্বার ওয়ার্ডের বিএনপি‌ সহ সভাপতি‍ সুরুজ বলেন, গরিব ও মেহনতি মানুষের সুখে দুঃখে সব সময় ইউসুফ আলী দাঁড়ান। তিনি একজন ভালো পরিবারের সন্তান। তাকে আমরা সকলেই ভালোবাসি। মেম্বার হিসেবে আমরা ইউসুফ আলীই চাই।’

ডিহি ইউনিয়ন ৩ নাম্বার ওয়ার্ডের বিএনপি‌ সভাপতি মালেক বলেন, ইউসুফ আলী আমাদের সুখে দুঃখে সব সময় পাশে থাকেন। তার দ্বারা সমাজের উন্নয়ন হবে। সাধারণ মানুষের উপকারে তিনি সর্বদা কাজ করেন।

সর্বশেষ - আজকের যশোর