শনিবার , ২৩ সেপ্টেম্বর ২০২৩
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দূর্ঘটনা
  9. দেশজুড়ে
  10. পোর্ট থানা বেনাপোল
  11. ফিচার
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. মডেল থানা যশোর
  15. রাজনীতি

একই পরিবারের ৩ জনের মৃত্যু মিরপুরে,ঝালকাঠির বাড়িতে শোকের মাতম

প্রতিবেদক
Face The Jashore
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ৬:৫৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধিঃ

মিরপুরের ঢাকা কমার্স কলেজ-সংলগ্ন ঝিলপাড় বস্তির সামনের সড়কে বিদ্যুতায়িত হয়ে হয়ে একই পরিবারের মারা যাওয়া তিনজনের ঝালকাঠির বাড়িতে চলছে শোকের মাতম। গতরাত ৩টার দিকে স্বামী মিজান, স্ত্রী মুক্তা ও তাদের ৭ বছর বয়সী শিশু লিমার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। শনিবার সকাল ৯টায় নামাজে জানাজা শেষে তাদের মরদেহ ঝালকাঠির সদর উপজেলার ভাসন্ডা ইউনিয়নের আগরপাশা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।  

নিহত মিজানের পিতা নাসির হাওলাদার জানান, ছেলে মিজান তার স্ত্রী মুক্তা বেগম ও নাতি লিমা আক্তারের মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়ার নয়।এ ঘটনার জন্য দায়ীদের বিচার চান তিনি। ৭ মাস বয়সী নবজাতক শিশু হোসাইন ছাড়া এখন আর কেউ নেই তার। তার কান্না থামছেই না।  

নাসির হাওলাদার জানান, তার দুই ছেলে ও এক মেয়ে। মিজান মেজ। চার বৎসর হইছে ও ঢাকা থাকে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার অতিবৃষ্টিতে ঢাকা তলিয়ে গেলে মিরপুরের ঢাকা কমার্স কলেজ-সংলগ্ন ঝিলপাড় বস্তির সামনের সড়কে বিদ্যুতায়িত হয়ে চারজনের মৃত্যু হয়। এর মধ্যে তিনজন একই পরিবারের। প্রাণে বেঁচে ফিরেছেন নিহত মিজান-মুক্তা দম্পতির ৭ মাসের ছেলে হোসাইন।

সর্বশেষ - আজকের যশোর