মঙ্গলবার , ২৯ আগস্ট ২০২৩
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দূর্ঘটনা
  9. দেশজুড়ে
  10. পোর্ট থানা বেনাপোল
  11. ফিচার
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. মডেল থানা যশোর
  15. রাজনীতি

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ ঈশ্বরদীতে

প্রতিবেদক
Face The Jashore
আগস্ট ২৯, ২০২৩ ১১:৪৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদীতে ময়না বেগম (৫২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। নিহত ময়না বেগম পৌর শহরের মশুরিয়াপাড়া এলাকার রেজাউল করিমের স্ত্রী।

ময়নার পরিবারের বরাত দিয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, সম্প্রতি প্রতিবেশী শিলা বেগমের কাছ থেকে বাকিতে কাপড় কেনে ময়না বেগমের মেয়ে। সোমবার রাতে এই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

তিনি আরও বলেন, এসময় জাহাঙ্গীর নামে এক ব্যক্তির লাঠির আঘাতে ময়না বেগম আহত হলে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোমবার দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

আজ মঙ্গলবার দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - আজকের যশোর