বৃহস্পতিবার , ২৮ ডিসেম্বর ২০২৩
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দূর্ঘটনা
  9. দেশজুড়ে
  10. পোর্ট থানা বেনাপোল
  11. ফিচার
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. মডেল থানা যশোর
  15. রাজনীতি

ছেলের মৃত্যু হলো বাবার কবর দেখতে গিয়ে

প্রতিবেদক
Face The Jashore
ডিসেম্বর ২৮, ২০২৩ ২:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধিঃ

বাবার কবর দেখতে গিয়ে সেখানেই মৃত্যু হলো ছেলের। আজ বৃহস্পতিবার দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সাংবাদিক শাহ মো. সাদা মিয়া জানান, আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মিলনপুর উত্তর পাড়ার মৃত মোজাব উদ্দিন মন্ডলের কবর দেখতে যান তার একমাত্র ছেলে তৌহিদুল ইসলাম তুহিন। বাবার কবর দেখতে গিয়ে সেখানেই পড়ে মারা যান তিনি।আজ এশার নামাজের পর তার জানাজার অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সর্বশেষ - আজকের যশোর