সোমবার , ২৮ আগস্ট ২০২৩
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দূর্ঘটনা
  9. দেশজুড়ে
  10. পোর্ট থানা বেনাপোল
  11. ফিচার
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. মডেল থানা যশোর
  15. রাজনীতি

নালায় পড়ে দেড় বছরের শিশু নিখোঁজ, ২০ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Face The Jashore
আগস্ট ২৮, ২০২৩ ৮:৪৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম মহানগরীর উত্তর আগ্রাবাদ রঙ্গীপাড়ায় নালায় পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ইয়াছিন আরাফাত নামের দেড় বছরের ওই শিশুর মরদেহ উদ্ধার করেন।নিহত শিশু ইয়াছিন আরাফাত ওই এলাকার সাদ্দাম হোসেনের ছেলে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাক বলেন, রোববার নালায় পড়ে শিশুটি নিখোঁজ হয়েছিল। বিকেল সাড়ে পাঁচটায় খবর পেয়ে ডুবুরি ও স্পেশাল রেসকিউ টিম মিলে আমরা রাত পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েছিলাম। সোমবার সকালে ঘরের সামনের নালাতেই ওই শিশুটির মরদেহ পাওয়া গেছে।

সর্বশেষ - আজকের যশোর