শনিবার , ২৬ আগস্ট ২০২৩
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দূর্ঘটনা
  9. দেশজুড়ে
  10. পোর্ট থানা বেনাপোল
  11. ফিচার
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. মডেল থানা যশোর
  15. রাজনীতি

“বাবাকে হত্যার কারণ জানাল মেয়ে”

প্রতিবেদক
Face The Jashore
আগস্ট ২৬, ২০২৩ ১০:২২ পূর্বাহ্ণ

চুয়াডাঙ্গার জীবননগরে কুপ্রস্তাব দেওয়ায় বাবাকে কুপিয়ে হত্যা করেছে তার মেয়ে। বাবার নাম মতিয়ার রহমান। শনিবার (২৬ আগস্ট) সকালে জীবননগর উপজেলার দেহাটি গ্রামে ওই ঘটনা ঘটে। দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মতিয়ার রহমান একই গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে। ওই ঘটনায় মতিয়ারের মেয়ে ময়না খাতুন (৩০) ও তার স্ত্রী তাসলিমা খাতুনকে (৪০) আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার সকালে রক্তাক্ত অবস্থায় মতিয়ারকে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দেখে স্থানীয়রা। প্রথম দিকে বাড়িতে সদস্যরা সিলিং ফ্যানের পাখায় কেটে গেছে বলে দাবি করেন। পরে মেয়ে ময়না খাতুন নিজে এই হত্যা করার কথা স্বীকার করেন। এরপর খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, হত্যার কারণ হিসেবে জানতে চাইলে মেয়ের ভাষ্য, বাবা আমাকে কুপ্রস্তাব দিয়ে আমার সঙ্গে রাত্রিযাপন করতে চেয়েছিল; যার কারণে আমি এমন কাজ করেছি।

মেয়ে ময়না খাতুন তার বাবাকে মাথায়, গলায়, পেটে ও হাতে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে দাবি পুলিশের।

চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা জানান, ওই ঘটনায় নিহত মতিয়ার রহমান মতির মেয়ে ময়না ও স্ত্রী তাসলিমাকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আজকের যশোর