বুধবার , ৩০ আগস্ট ২০২৩
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দূর্ঘটনা
  9. দেশজুড়ে
  10. পোর্ট থানা বেনাপোল
  11. ফিচার
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. মডেল থানা যশোর
  15. রাজনীতি

বিকল হলো যাত্রীবাহী বিমান মাঝ আকাশেই

প্রতিবেদক
Face The Jashore
আগস্ট ৩০, ২০২৩ ১:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধিঃ দুই শতাধিক যাত্রী নিয়ে মাঝ আকাশে বিকল হয়ে গেলো বেঙ্গালুরুর উদ্দেশে ছেড়ে যাওয়া ইন্ডিগো এয়ারের একটি বিমান। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মাঝে। পরে ঘুরে কলকাতা বিমানবন্দরে ফিরে জরুরি অবতরণ করান পাইলট।

মঙ্গলবার দুপুর ২টা ২৯ মিনিটের দিকে কলকাতা থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর ফ্লাইট ৬-ই ৪৫৫ রওনা দেয়। 

এনডিটিভির খবরে জানা গেছে, রানওয়ে ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে বন্ধ হয়ে যায়। আগের দিন সোমবারও ইন্ডিগোর মাদুরাই-মুম্বাই ফ্লাইটে প্রথম ইঞ্জিনে ত্রুটির ঘটনা ঘটে।

এক বিবৃতিতে ইন্ডিগো জানিয়েছে, কন্ট্রোলরুম থেকে অনুমতি দিলে জরুরি অবতরণের জন্য বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করা হয় দুপুর ২টা ৫০ মিনিটে। পাইলটের তৎপরতায় একটি ইঞ্জিনের সাহায্যে ২২২ আরোহী নিয়ে বিমানটি দুপুর ২টা ৫৮ মিনিটে কলকাতায় অবতরণ করে।

বিমানের ত্রুটি তাৎক্ষণিক মেরামতে সম্ভব না হওয়ায়, সন্ধ্যার দিকে অন্য বিমানে চড়ে তাদের গন্তব্যে পাঠানো হয়।

সর্বশেষ - আজকের যশোর