শনিবার , ১৯ আগস্ট ২০২৩
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দূর্ঘটনা
  9. দেশজুড়ে
  10. পোর্ট থানা বেনাপোল
  11. ফিচার
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. মডেল থানা যশোর
  15. রাজনীতি

যশোরের শার্শায় অস্ত্র ও গুলি সহ যুবক আটক ১

প্রতিবেদক
Face The Jashore
আগস্ট ১৯, ২০২৩ ১:১৩ অপরাহ্ণ

বেনাপোল প্রতিনিধি  : যশোরের শার্শায় একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ বাবু হোসেন (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ আগষ্ট) ভোরের দিকে উপজেলার জিরেনগাছা টু কাশিয়াডাঙ্গা সড়কের কাটাখাল ব্রীজের উপর থেকে এ অস্ত্র ও গুলিসহ তাকে আটক করা হয়।

আটক বাবু হোসেন উপজেলার জিরেনগাছা গ্রামের রফিকুলের ছেলে।

নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিশাত আল নাহিয়ান ফেস দ‍্যা যশোর ডট কম কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কাটাখাল ব্রীজের উপর অস্ত্রসহ এক ব্যক্তি অবস্থান করেছে। এমন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই আনিসের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বাবু হোসেনকে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ আটক করা হয়। তার বিরুদ্ধে শার্শা থানায় মামলার হয়েছে বলে তিনি জানান। 

সর্বশেষ - আজকের যশোর