রবিবার , ২৭ আগস্ট ২০২৩
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দূর্ঘটনা
  9. দেশজুড়ে
  10. পোর্ট থানা বেনাপোল
  11. ফিচার
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. মডেল থানা যশোর
  15. রাজনীতি

যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি র‌্যাবের হাতে আটক

প্রতিবেদক
Face The Jashore
আগস্ট ২৭, ২০২৩ ৪:২১ অপরাহ্ণ

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শার্শার গ্রামের রানা হোসেনকে আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। রানা মাটিকুমড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। শনিবার রাতে নাভারন ব্রুজবাগান এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত এ মাদক কারবারিকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৬ যশোরের কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

র‌্যাব জানায়, রানা হোসেন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। ২০১৩সালের ১৩ মে বিপুল পরিমান ফেন্সিডিল সহ ফরিদপুর জেলার কোতয়ালি থানা এলাকা থেকে র‌্যাবের হাতে আটক হয়। এ ঘটনায় ফরিদপুর থানায় মামলা হয়।

ওই মামলায় গত ২২ জানুয়ারি রানা হোসেনর যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ (বিশ) হাজার টাকা জরিমানার আদেশ দেন। এরপর দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ছদ্মবেশে আত্মগোপনে থাকতো রানা । র‌্যাব অবস্থান সনাক্ত করে শনিবার রাতে তাকে আটক করে।

সর্বশেষ - আজকের যশোর