সোমবার , ২৮ আগস্ট ২০২৩
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দূর্ঘটনা
  9. দেশজুড়ে
  10. পোর্ট থানা বেনাপোল
  11. ফিচার
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. মডেল থানা যশোর
  15. রাজনীতি

যশোরে হত্যা মামলায় একজনের আমৃত্যু, দুইজনের যাবজ্জীবন

প্রতিবেদক
Face The Jashore
আগস্ট ২৮, ২০২৩ ৩:৫৯ পূর্বাহ্ণ

যশোর সদর উপজেলার লেবুতলা গ্রামের কিশোর রুবেল হত্যা মামলায় একজনকে আমৃত্যু ও দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৭ আগস্ট) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতে বিচারক তাজুল ইসলাম এ আদেশ দিয়েছেন।  

আমৃত্যু দণ্ডপ্রাপ্ত রফিক নিহত রুবেলের ফুফাতো ভাই অপর দুইজন চাচা ও চাচাতো ভাই। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান।

দণ্ডপ্রাপ্তরা হলেন, যশোর সদর উপজেলার লেবুতলা গ্রামের আব্দুল লতিফ ও তার ছেলে লিটন হোসেন এবং শর্শুনাদাহ গ্রামের মকবুল বিশ্বাসের ছেলে ভাগ্নে রফিকুল ইসলাম রফিক।
 

মামলার বিবরণে জানা যায়, লেবুতলা গ্রামের আব্দুল মাজেদের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে পৈতৃক জমি নিয়ে বিরোধ চলে আসছিল আব্দুল লতিফের পরিবারের। এরই ধারাবাকিতকায় আব্দুল লতিফ ও তার সহযোগীরা প্রায় আব্দুল মাজেদের পরিবারের সদস্যদের মারপিট ও বাড়ি থেকে উচ্ছেদের হুমকি দিয়ে আসছিল। ২০০৫ সালে ১৬ জুন রাত সাড়ে ৮টার দিকে আব্দুল মাজেদের ছোট ছেলে রুবেল (১২) ঘর থেকে বের হয়ে বাথরুমে যায়। এরপর রুবেল আর ঘরে ফিরে না আসায় বাড়ির লোকজন সারারাত ধরে খোঁজাখুঁজি করে তাকে উদ্ধারে ব্যর্থ হয়। 

পরদিন সকালে পাশের জঙ্গলের একটি গর্তের ভিতর থেকে রুবেলের লাশ উদ্ধার করে স্থানীয়রা। এ ঘটনায় নিহত রুবেলের বাবা আব্দুল মাজেদ তার ভাই-ভাইপো ও ভাগ্নেকে আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত থাকায় এজাহারনামীয় তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুল হক। হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় লতিফের স্ত্রী হালিমা ও একই গ্রামের বাচ্চু বিশ্বাসের অব্যাহতির আবেদন করা হয় চার্জশিটে।

এ মামলার দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি রফিককে আমৃত্যু কারাদণ্ড ও আব্দুল লফিত এবং তার ছেলে লিটনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে রায়ে। দণ্ডপ্রাপ্ত সবাই কারাগারে আটক আছে।

সর্বশেষ - আজকের যশোর