বৃহস্পতিবার , ৩১ আগস্ট ২০২৩
২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

রেলের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু পীরগঞ্জে

প্রতিবেদক
Face The Jashore
আগস্ট ৩১, ২০২৩ ৩:০৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চলন্ত ট্রেনের ছাদ থেকে লাফ দিয়ে কাওসার (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার ভোমরাদহ রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাওসার উপজেলার খামার সেনুয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার দুপুরে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ভোমরাদহ রেলস্টেশনের কাছে পৌঁছায়।এ সময় ট্রেনের ছাদে ভ্রমণ করা এক যুবক লাফ দিলে রেললাইনের ২ নম্বর লাইনের সঙ্গে মাথায় আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পীরগঞ্জ রেল স্টেশন মাস্টার হরিপদ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ - অপরাধ