রবিবার , ২৭ আগস্ট ২০২৩
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দূর্ঘটনা
  9. দেশজুড়ে
  10. পোর্ট থানা বেনাপোল
  11. ফিচার
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. মডেল থানা যশোর
  15. রাজনীতি

সীতাকুণ্ডে ট্রেন দুর্ঘটনায় ৩ পুলিশ সদস্য নিহত

প্রতিবেদক
Face The Jashore
আগস্ট ২৭, ২০২৩ ১০:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর-ফকিরহাট রেলক্রসিংয়ে ট্রেন দুর্ঘটনায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

রোববার (২৭ আগস্ট) চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ফৌজদারহাট ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনার পর আহত অবস্থায় চমেক হাসপাতালে তিনজনকে নিয়ে যাওয়া হয়েছে।এ সময় তিনজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপপরিদর্শক (এসআই) ফারুক জানান, রোববার দুপুরে পুলিশ সদস্যদের বহনকারী গাড়ি ও ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।

সর্বশেষ - আজকের যশোর