সোমবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৪
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দূর্ঘটনা
  9. দেশজুড়ে
  10. পোর্ট থানা বেনাপোল
  11. ফিচার
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. মডেল থানা যশোর
  15. রাজনীতি

৪০০ কবুতর হত্যা মটরশুটি ক্ষেতে বিষ দিয়ে

প্রতিবেদক
Face The Jashore
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ৪:১৯ পূর্বাহ্ণ

জুলকার নাইন, নিউজ ডেস্কঃ

যশোরের মণিরামপুরে মটরশুটি ক্ষেতে বিষ দিয়ে প্রায় চারশ কবুতর হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার তাজপুর গ্রামে ক্ষেতের মালিক সাজ্জাত হোসেনের দেওয়া বিষে ওই কবুতরগুলোর মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সাজ্জাত হোসেন যশোরের মণিরামপুর উপজেলার তাজপুর গ্রামের এরশাদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুক্তারপুর তালসারি তেতুলতলা মাঠে দুই বিঘা জমিতে মটরশুটি চাষ করেছেন একই গ্রামের সাজ্জাত হোসেন। তিন দিন আগে ওই ক্ষেতে বিষ প্রয়োগ করেন তিনি। এতে গত দু’দিনে মটরশুটি খেয়ে অন্তত ৪শ কবুতর মারা গেছে।

তাজপুর গ্রামের বিল্লাল হোসেন, তোরাফ আলী, আজিজুর রহমান, ফজলুর রহমানসহ ক্ষতিগ্রস্ত কবুতর মালিকরা জানান, গ্রামের অনেক মানুষের পোষা কবুতর এভাবে মারা হয়েছে। তারা এ ন্যাক্কারজনক ঘটনার বিচার দাবি করেছেন।

এ ব্যাপারে ক্ষেতের মালিক সাজ্জাত হোসেন বিষ প্রয়োগের বিষয়টি স্বীকার করে বলেন, লাভের আশায় মটরশুটি লাগিয়েছি। টাকা-পয়সা খরচ করে চাষকৃত মটরশুটি কবুতর খেয়ে ফেলায় বিষ প্রয়োগ করেছি। এতে কবুতর মারা গেলে তার কিছু করার নেই।

মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আজকের যশোর

আপনার জন্য নির্বাচিত
Greatest Internet casino Added bonus Offers 2025 Allege best mobile casino no deposit Your own Totally free Incentives

Greatest Internet casino Added bonus Offers 2025 Allege best mobile casino no deposit Your own Totally free Incentives

Gambling great blue casino enterprises Sportsbooks Poker

Gambling great blue casino enterprises Sportsbooks Poker

বেনাপোল পৌরসভাসহ ১১টি ইউনিয়নে  ফুলে ফুলে সিক্ত হলেন, নব-নির্বাচিত এমপি আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

ঐতিহাসিক সফরে ল্যাভরভ-ম্যাক্রোঁকে স্বাগত জানাতে প্রস্তুত বাংলাদেশ

Elige El Sobresaliente Casino Online Argentina ️ Juega Sobre Líne

Elige El Sobresaliente Casino Online Argentina ️ Juega Sobre Líne

Lucks in your favor from the Digits 7 No deposit Extra Codes 2025 The brand new 300% Live Gaming Gambling enterprise Slots Free Revolves

Lucks in your favor from the Digits 7 No deposit Extra Codes 2025 The brand new 300% Live Gaming Gambling enterprise Slots Free Revolves

সেতু বিভাগ জানাল,ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কোন পথে উঠবেন–নামবেন

Glory Casino On-line ⭐️ Play At This Point On Official Web Site In Bangladesh Glory Casino On The Web ⭐️ Play At This Point On Official Website In Bangladesh Beauty Casino Banglades

Glory Casino On-line ⭐️ Play At This Point On Official Web Site In Bangladesh Glory Casino On The Web ⭐️ Play At This Point On Official Website In Bangladesh Beauty Casino Banglades

অধিনায়কত্বর চেয়ে ব্যাটিং নিয়েই অধিক মনোযোগি লিটন

আবারও স্বর্ণ চোরা কারবারি মোমিন এর ছেলে শামিম পাসপোর্টযাত্রীদের ভ্রমন কর ফাঁকি দেওয়ার অভিযোগে আটক