রবিবার , ৩ সেপ্টেম্বর ২০২৩
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

কত কাজী পেয়ারা খেয়েছি,কিন্তু আমরা কী জানি সেই কাজী পেয়ারার উদ্ভাবক কে?

প্রতিবেদক
Face The Jashore
সেপ্টেম্বর ৩, ২০২৩ ৯:৩৬ পূর্বাহ্ণ

জুলকার নাইন, নিজস্ব প্রতিবেদকঃ

কত কাজী পেয়ারা খেয়েছি, ডঃ কাজী এম বদরুদ্দোজা কাজী পেয়ারা জাতের উদ্ভাবক। এ রকম একটা মানুষের প্রস্থানে “ফেস দ্যা যশোর” পরিবার অত্যন্ত শোকাহত। গাইবান্ধার কৃতি সন্তান, বাংলাদেশের প্রখ্যাত কৃষি বিজ্ঞানী, কৃষি সংগঠক, ন্যাশনাল ইমেরিটাস সায়েন্টিস্ট ডঃ কাজী এম বদরুদ্দোজা, পেয়ারার একটি জাত উদ্ভাবন করেন, যা তার নামানুসারে ‘কাজী পেয়ারা’ নামে নামকরণ করা হয়।কৃষিক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ২০১২ সালে বাংলাদেশের “সর্বোচ্চ বেসামরিক পুরস্কার” হিসাবে পরিচিত স্বাধীনতা দিবস পুরস্কার প্রদান করা হয় তাকে।ধানের বাইরে বাংলাদেশের প্রধান দুটি দানাদার ফসল চাষ শুরুর ক্ষেত্রেও কাজী বদরুদ্দোজা নেতৃত্ব দেন। দেশে আধুনিক জাতের গম উদ্ভাবন ও চাষ শুরু করা আর ভুট্টার বাণিজ্যিক আবাদ তার হাত দিয়ে শুরু। ভুট্টা থেকে তেল উদ্ভাবন এবং তা পোলট্রিশিল্পের খাদ্য হিসেবে ব্যবহার শুরুর ধারণাটিও তার কাছ থেকে আসা। ছত্রাকের গণ ‘কাজিবোলেটাস’ এর নামকরণও করা তার নাম থেকেই।বার্ধক্যজনিত কারণে গত ৩০ আগস্ট, ২০২৩ বিকেল সাড়ে ৪টায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি।

সর্বশেষ - আজকের যশোর