বৃহস্পতিবার , ১০ আগস্ট ২০২৩
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

দল ঘোষণা পাকিস্তানের, ফিরলেন তারকা অলরাউন্ডার

প্রতিবেদক
Face The Jashore
আগস্ট ১০, ২০২৩ ১১:৫৪ পূর্বাহ্ণ

এশিয়া কাপের দল ঘোষণা করল টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান। একই সঙ্গে আফগানিস্তানের বিরুদ্ধে যে তিনটি একদিনের ম্যাচ খেলবে, সেই দলও ঘোষণা করলেন পাকিস্তানের নব নিযুক্ত প্রধান নির্বাচক ইনজামাম-উল হক।

আফগানিস্তানের বিরুদ্ধে ১৮ জনের দল ঘোষণা করা হয়েছে। সেখান সাউদ শাকিলকে বাদ দিয়ে বাকি ১৭ জনকে নিয়ে এশিয়া কাপ খেলবে পাকিস্তান। ঘোষিত এই দলে ফেরানো হয়েছে তারকা অলরাউন্ডার ফাহিম আশরাফকে।

বাবর আজমের নেতৃত্বেই এশিয়া কাপে খেলতে নামবে পাকিস্তান। ৩০ অগস্ট উদ্বোধনী ম্যাচে পাকিস্তান মুখোমুখি হবে নেপালের। আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তান তিনটি একদিনের ম্যাচের সিরিজ খেলবে। শ্রীলঙ্কার মাটিতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২২ থেকে ২৬ অগস্টের মধ্যে।

এরপরই এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান। পাকিস্তান দলে রয়েছেন তিন ওপেনার আবদুল্লাহ শফিক, ফাখর জামান এবং ইমাম-উল হক। মিডল অর্ডার সামলাবেন বাবর, আগা সালমান, ইফতিখার আহমেদরা। উইকেটরক্ষক হিসেবে থাকছেন মোহাম্মদ রিজওয়ান এবং মোহাম্মদ হারিস।

পাকিস্তান দলে রাখা হয়েছে চারজন পেসারকে। শাহিন আফ্রিদি ছাড়াও রয়েছেন নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এবং হারিস রউফ। তাদের সঙ্গে পেসার অলরাউন্ডার ফাহিম আশরফকেও দলে ফেরানো হয়েছে। স্পিনারদের মধ্যে রয়েছেন শাদাব খান। তিনি দলের সহ-অধিনায়কও। শাদাব ছাড়াও স্পিনের দায়িত্ব থাকবে মোহাম্মদ নওয়াজ এবং উসামা মিরের কাঁধে।

পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন শান মাসুদ। চলতি বছর জানুয়ারিতে তাকে সহ-অধিনায়ক নির্বাচন করা হয়েছে। কিন্তু আসন্ন এশিয়া কাপের দল থেকে বাদ দেয়া হয়েছে তাকে। এর অর্থ শান মাসুদের বিশ্বকাপ খেলাও প্রায় অনিশ্চিত হয়ে পড়লো।

সর্বশেষ - আজকের যশোর