সোমবার , ৪ সেপ্টেম্বর ২০২৩
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

পাঁচ পুলিশ সাক্ষ্য দিলেন বিএনপি নেতা রিজভীসহ আটজনের বিরুদ্ধে

প্রতিবেদক
Face The Jashore
সেপ্টেম্বর ৪, ২০২৩ ৪:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর হাতিরঝিল থানায় নাশকতার অভিযোগে করা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন পাঁচ পুলিশ সদস্য।

তারা হলেন- পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাহবুবুর রহমান, মো. উজ্জল, মো. কামরুজ্জামান, মো. আরজু আলী ও কনস্টেবল মো. মিজানুর রহমান।

সোমবার (৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে সাক্ষ্য দেন তারা।

এ মামলার অন্য আসামিরা হলেন- যুবদল নেতা শাহীন ওরফে মুরগী শাহীন, আশরাফ হোসেন অপু, বিএনপি নেতা হানিফ রায়হান, দেলোয়ার হোসেন দুলাল, মো. রানা, রমনা থানা বিএনপির সাবেক সভাপতি আ. রহিম ও শেখ আমির হোসেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৯ সালের ১৩ ডিসেম্বর হাতিরঝিল থানা এলাকায় বিএনপি-জামায়াতের ৪০/৫০ জন নেতাকর্মী জোড় হন। এরপর খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাস্তা অবরোধ করে স্লোগান দিতে থাকেন। এসময় তাদের হাতে থাকা লাঠিসোটা দিয়ে আশপাশে থাকা বিভিন্ন গাড়ি ভাঙচুর করতে থাকেন এবং জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে ৩/৪ টি ককটেল বিস্ফোরণ ঘটান। এতে জনসাধারণ দিগ্বিদিক ছুটাছুটি শুরু করেন। এ ঘটনায় হাতিরঝিল থানার উপপরিদর্শক মো. আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২১ সালের ১ সেপ্টেম্বর মামলা তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক শরিফুল ইসলাম আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

সর্বশেষ - আজকের যশোর