নিজস্ব প্রতিবেদকঃ
এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রান পসরার উইকেট দেখেই টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ এ ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ইনজুরির কারণে নাজমুল হোসেন শান্ত আসর থেকে ছিটকে যাওয়ায় তার পরিবর্তে একাদশে ঢুকেছেন লিটন দাস।এছাড়া আর কোনো পরিবর্তন আনেনি টাইগাররা।
এদিকে, প্রথা মেনে একদিন আগেই একাদশ জানিয়ে দিয়েছিল পাকিস্তান। তারা ভারত ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে। মোহাম্মদ নেওয়াজের জায়গায় একাদশে ঢুকেছেন ফাহিম আশরাফ।
বাংলাদেশের একাদশ
নাইম শেখ, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), শামীম হোসেন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।
পাকিস্তান একাদশ
ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহীন আফ্রিদি এবং হারিস রউফ।









