বুধবার , ৬ সেপ্টেম্বর ২০২৩
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

অভিনেত্রী শ্রীলেখা প্রতারণার শিকার হয়ে লাখ টাকা খোয়ালেন

প্রতিবেদক
Face The Jashore
সেপ্টেম্বর ৬, ২০২৩ ১০:২১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ৩০ অগস্ট ছিল এই অভিনেত্রীর জন্মদিন। ঠিক তার আগের দিন ঘটল অঘটন। প্রতারণার শিকার হয়ে ব্যাংক থেকে খোয়ালেন কয়েক লাখ টাকা।

শ্রীলেখা জানান, একটি অচেনা নম্বর থেকে এসেছিল ফোন। সে ফোনটি তুলতেই ঘটে বিপত্তি। জনৈক ব্যক্তি অভিনেত্রীকে তাঁর মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করতে বলেন। তার পর যে কী করে কী ঘটে গেল তা বুঝতে পারেননি শ্রীলেখা। এমনিতেও তখন তিনি অসুস্থও ছিলেন। জ্বরে আক্রান্ত ছিলেন অভিনেত্রী। রক্তপরীক্ষাও করাতে হয়। এই অবস্থায় ওই অবস্থায় ওই অ্যাপ ডাউনলোড করতেই ব্যাংক থেকে লক্ষাধিক টাকা খোয়া গেল শ্রীলেখার।

এই প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় শ্রীলেখা বলেন, ‘নিজেকে তো চালাক বলতেই চাই। কিন্তু আমি তো বোকাই। আমার মতো যাতে আর কাউকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে না হয়, তাই সকলকে সতর্ক করছি। কত টাকা খোয়া গেছে সেটা বলতে চাই না। তবে লক্ষের বেশি টাকা জালিয়াতি করা হয়েছে। থানায় জানিয়েছি। সাইবার সেলের সঙ্গেও কথা বলেছি। ‘

অভিনেত্রী জানালেন, খবর পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেছে পুলিশ। এখন সবটাই সময়সাপেক্ষ। খোয়া যাওয়া টাকা কি আদৌ ফেরত পাবেন শ্রীলেখা? এখনই নিশ্চিত করে বলতে পারছেন না অভিনেত্রী।

সর্বশেষ - আজকের যশোর