বুধবার , ৬ সেপ্টেম্বর ২০২৩
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দূর্ঘটনা
  9. দেশজুড়ে
  10. পোর্ট থানা বেনাপোল
  11. ফিচার
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. মডেল থানা যশোর
  15. রাজনীতি

বিমানবালার রক্তাক্ত মরদেহ ফ্ল্যাটের ভেতর পড়ে ছিল

প্রতিবেদক
Face The Jashore
সেপ্টেম্বর ৬, ২০২৩ ৩:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ ভারতের মুম্বাইয়ে ফ্ল্যাটের ভেতর থেকে এক বিমানবালার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভারতের ছত্তিশগড় প্রদেশের বাসিন্দা রুপাল ওগ্রে এয়ার ইন্ডিয়াতে চাকরি পাওয়ার পর চলতি বছরের এপ্রিলে মুম্বাই চলে যান। সেখানে প্রেমিক এবং বোনকে নিয়ে আন্ধেরির একটি অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে ভাড়া থাকতেন রুপাল।ওই ফ্ল্যাট থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত রোববার রুপালকে ফোনে না পেয়ে তার পরিবারের সদস্যেরা উদ্বিগ্ন হয়ে বন্ধুদের ফোন করেন। এরপর রুপালের বন্ধুরা ওই ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ দেখে অনেক ধাক্কা দেওয়ার পরও সাড়া না পেয়ে পুলিশে ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে রুপালকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।

এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রুপালের মৃত্যুর ঘটনায় পুলিশ ওই অ্যাপার্টমেন্টের ঝাড়ুদার বিক্রম অটওয়ালকে আটক করেছে। কেননা তার মাতায় আঘাতের চিহ্ন রয়েছে। এজন্য তাকে সন্দেহ করা হচ্ছে। একই সঙ্গে তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

সর্বশেষ - আজকের যশোর