শুক্রবার , ১৫ সেপ্টেম্বর ২০২৩
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

ভারতে পাচার হওয়া ১৯ বাংলাদেশিকে কারাভোগ শেষে  স্বদেশে ফেরত 

প্রতিবেদক
Face The Jashore
সেপ্টেম্বর ১৫, ২০২৩ ১:৫৯ অপরাহ্ণ

শাহাবুদ্দিন আহমেদ,বেনাপোল:

ভাল কাজের প্রলোভনে বিভিন্ন সময় ভারতে পাচারের শিকার ১৯ বাংলাদেশি নারী,শিশুকে উদ্ধারের দির্ঘ চার বছর পর বেনাপোল সীমান্ত দিয়ে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর)  সন্ধ্যায় স্বদেশ প্রত্যাবাসন আইনে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন ও থানা পুলিশ যৌথ ভাবে  তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে সোপর্দ করে।

বেনাপোল পোর্টথানা পুলিশ আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে তিনটি এনজিও সংস্থ্যার হাতে তুলে দিয়েছে।

এসময় কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস কর্মকর্তারাসহ প্রশাসনিক ও এনজি সংস্থ্যার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটকের পর এরা ভারতের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ছিল।

ফেরত আসা বাংলাদেশিদের বাড়ি যশোর,নড়াইল, সাতক্ষীরা,বাহেরহাট ও চট্রগ্রামসহ দেশের বিভিন্ন জেলায়।

পুলিশ ও এনজিও কর্মকর্তারা জানান,  ভাল কাজের প্রলোভনে পড়ে এরা সীমান্ত পথে দালালের মাধ্যমে ভারতে গিয়েছিল। পরে দালালরা তাদের দেওয়া কথা না রেখে নানান ঝুকিপূর্ন কাজে বাধ্য করে।

 এসময় কেউ জীবন বাঁচাতে স্বেচ্ছায়  পুলিশের হাতে ধরা দেয় আবার কাউকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশ আটক করেছিল। 

কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের সহযোগীতায় নাগরীকতা যাচায় শেষে তারা দেশে ফিরে আসে।

 আইনী সহয়তা ও পরিবারের কাছে পৌছে দিতে এনজিও সংস্থ্যা তাদের গ্রহন করেছে।

সর্বশেষ - আজকের যশোর