সোমবার , ১৮ সেপ্টেম্বর ২০২৩
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

দুই ভাইকে ডেকে নিয়ে কুপিয়ে জখম মাদারীপুরে

প্রতিবেদক
Face The Jashore
সেপ্টেম্বর ১৮, ২০২৩ ৩:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ মাদারীপুরে ফুটবল খেলা নিয়ে সৃষ্ট বিরোধ মেটানোর কথা বলে ডেকে নিয়ে দুই ভাইকে কুপিয়ে জখম করা হয়েছে। রোববার রাতে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের কালীতলা বাজারে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন-সদর উপজেলার পূর্ব ছিলারচর এলাকার মন্নান সরদারের ছেলে আমির সরদার (৩৬) ও বেলাল সরদার (৪০)। তারা বর্তমানে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

ভুক্তভোগী ও হাসপাতাল সূত্রে জানা যায়, ছিলারচর ইউনিয়নের কালীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আমির সরদারের ছেলে ইয়াসমিন ও মামুন বেপারীর ভাগ্নে আরিয়ার ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্ব হয়। পরে মামুন বেপারী সালিশের কথা বলে তার লোকজন দিয়ে ডেকে এনে আমির সরদার ও তার ভাই বেল্লাল সরদারকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যান। পরে তাদের স্থানীয় লোকজনরা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

আহত আমির সরদার বলেন, স্কুলে আমার ছেলের সাথে মামুনের ভাগ্নের ফুটবল খেলা নিয়ে একটু তর্ক-বিতর্ক হয়েছে। আমার ছেলেকে মারধরও করছে। বিষয়টি সালিশে মীমাংসা করা হবে জানিয়ে ডেকে নিয়ে আমাদের মারধর করছে। আমরা এর সঠিক বিচার চাই।

এ ব্যাপারে অভিযুক্ত মামুন বেপারী বলেন, আমরা তাদের মারিনি।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বিষয়টি শুনেছি। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আজকের যশোর