মঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর ২০২৩
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

ডিপজল যা বললেন শাকিবের পারিশ্রমিক বাড়ানোর বিষয়ে

প্রতিবেদক
Face The Jashore
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ৩:৫৫ পূর্বাহ্ণ

নিইজ ডেস্কঃ সম্প্রতি সিনেমাপ্রতি পারিশ্রমিক বাড়িয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক শাকিব খান। ‘প্রিয়তমা’র অভূতপূর্ব সাফল্যে রাতারাতি পারিশ্রমিক বাড়ানোর ঘোষণা দেন তিনি।পারিশ্রমিক বাড়ানোর কারণে নির্মাতা বদিউল আলম খোকনের ‘নীল দরিয়া’য় চুক্তিবদ্ধ হয়েও কাজ করেননি এই চিত্রনায়ক। প্রথমে ৪০ লাখ নিয়ে পরে প্রিয়তমা হিট হওয়ার পর নাকি আরও ৬০ লাখ দাবি করেন শাকিব।

এ ঘটনায় খল নায়ক ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল বলেন, ‘১ কোটি কেন, ৫ কোটি দেব, যদি আমাকে ১০ কোটি টাকা লাভ করে দিতে পারে। বাংলাদেশে ১ কোটির চল এখনও শুরু হয়নি। কোনো প্রযোজক বা পরিচালক ১ কোটি দিয়ে কাজ করবে না। চলচ্চিত্রের সেই বাজার তৈরি হতে হবে আগে। ’

সর্বশেষ - অপরাধ