মঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর ২০২৩
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

আবারও এক হচ্ছেন সামান্থা-নাগা বিচ্ছেদ ভুলে

প্রতিবেদক
Face The Jashore
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ২:১১ অপরাহ্ণ

নিইজ ডেস্কঃ দক্ষিণি তারকা সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য আবারও এক হতে চলেছেন! হঠাৎই যেন জল্পনা উস্কে দিলেন অভিনেত্রী সামান্থা নিজেই।

২০১৭ সালে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন নাগা চৈতন্য। সেই বিয়ে ভাঙে মাত্র চার বছরের মাথায়। তার পরই নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতা থেকে মুছে ফেলেন প্রাক্তন স্বামী নাগার সমস্ত ছবি।সেই সামান্থার কি মত বদলালেন? অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় দেখা গেল নাগার সঙ্গে বিয়ের ছবি।

গত কয়েক দিন ধরে শোনা যাচ্ছিল, ছেলেকে ফের সংসারী দেখতে চান দক্ষিণী তারকা নাগার্জুন। সেই কারণে নাকি নিজেই এবার ছেলের জন্য পাত্রী নির্বাচন করেছেন তিনি। সামান্থার সঙ্গে বিয়ে ভাঙার পর নাকি বিনোদনের জগতের পাত্রীকে একেবারেই না-পছন্দ বলেই তার ঘনিষ্ঠ মহলে জানান নাগার্জুন ।  

অন্যদিকে, সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই নাকি অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিনেতা। আপাতত সেই সম্পর্কেই মন দিতে চান তিনি। সঠিক সময় এলে তবেই নাকি পরের ধাপে পা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এই যুগল। তার আগে হঠাৎ সামান্থার এই পোস্ট যেন তাদের পুর্নমিলনের জল্পনা উস্কে দিল।

যদিও সামান্থার অনুরাগীদের মতে, “হয়তো সামান্থা মন থেকে মেনে নিয়েছে তাদের বিচ্ছেদটা। । ” কারও মতে, “হয়তো সামান্থা-নাগা এক হতে চলেছে তার আভাস দিলেন অভিনেত্রী। ”

নাগার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই বিভিন্ন অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা গেছে অভিনেত্রীকে। সম্প্রতি তার ছবি ‘খুশি’-র সঙ্গীত প্রকাশ অনুষ্ঠানে রোদচশমার আড়ালে চোখের পানি ধরে রাখার চেষ্টা করেন অভিনেত্রী। তবে সত্যি কি ফের এক হতে চলেছেন প্রাক্তন দম্পতি? তা সময়ই বলবে।

সর্বশেষ - আজকের যশোর