শুক্রবার , ২২ সেপ্টেম্বর ২০২৩
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দূর্ঘটনা
  9. দেশজুড়ে
  10. পোর্ট থানা বেনাপোল
  11. ফিচার
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. মডেল থানা যশোর
  15. রাজনীতি

ভারতীয় স্যালাইন আমদানি বেনাপোল বন্দর দিয়ে

প্রতিবেদক
Face The Jashore
সেপ্টেম্বর ২২, ২০২৩ ২:০৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধিঃ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে দুই দিনে ৫৩ হাজার ব্যাগ ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ব্যবহৃত স্যালাইন আমদানি হয়েছে। স্যালাইন আমদানিকারক ঢাকার জাস করপোরেশন এবং রপ্তানিকারক ভারতের জেনটেক্স ফার্মাসিটিক্যাল। প্রাথমিক অবস্থায় ৭ লাখ ব্যাগ স্যালাইন আমদানি করা হবে বলে জানা গেছে। পরবর্তীতে চাহিদা বাড়লে আমদানির পরিমান বাড়তে পারে। স্যালাইন আমদানিকারকের প্রতিনিধি কাজল জানান, বর্তমান সংকটের মুহূর্তে আমদানিকৃত স্যালাইন বড় ভূমিকা রাখবে ও কম মুল্যে মানুষ ক্রয় করতে পারবে।বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, বন্দর থেকে দ্রুত ছাড় করণে সহযোগিতা করছে বন্দর কর্তৃপক্ষ।

সর্বশেষ - আজকের যশোর