আল মাহমুদ, রূপদিয়া (যশোর) প্রতিনিধি ।। শনিবার যশোর সদর উপজেলার রূপদিয়া প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে । সভায় রূপদিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে সকল সদস্যের উপস্থিতিতে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমী হল রুমে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে আলমগীর কবির (দৈনিক লোকসমাজ) কে সভাপতি ও রবিাউল খান ( দৈনিক গ্রামের কাগজ) কে সাধারণ সম্পাদক করা হয়।
এছাড়া অন্যন্যরা হলেন সহ-সভাপতি এস এস এ আকতারূজ্জামান ( দৈনিক প্রতিদিনের কথা) ও ইয়ছিন আলী সোহাগ( দৈনিক রানার)।
যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সানি ( দৈনিক সমাজের কথা)ও আজগার আলী( সাপ্তাহিক স্মৃতি)। কোষাধ্যক্ষ হলেন মাসুদ পারভেজ( দৈনিক নওয়াপাড়া) দপ্তর সম্পাদক হারুন অর রশীদ(দৈনিক পূর্বাাঞ্চল) ক্রিড়া সাংস্কৃতিক সম্পাদক শাহীন আলম(দৈনিক রূপান্তর প্রতিদিন) প্রচার ও প্রকাশনা সম্পাদক রনি ইসলাম( দৈনিক কল্যাণ) সমাজ কল্যাণ সম্পাদক আজিজুর রহমান (দৈনিক প্রভাতফেরী) তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক আল মাহমুদ (ফেস দ্যা যশোর) নির্বাহী সদস্য মুক্ত খান (দৈনিক সত্যপাঠ)তরিকুল ইসলাম(দৈনিক প্রতিদিনের কণ্ঠ) জহুরুল ইসলাম(দৈনিক গ্রামের কণ্ঠ) আজাদ গাজী (দৈনিক গ্রামের কণ্ঠ)। এছাড়া প্রধান উপদেষ্ঠা মনোনিত হয়েছেন গোলাম মোস্তফা( দৈনিক ষ্পন্দন) উপদেষ্ঠা মনোনিত হয়েছেন জাহাঙ্গীর আলম(দৈনিক কল্যাণ)।









