বুধবার , ৪ অক্টোবর ২০২৩
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

আগুনে পুড়ে মারা গেছে দুই ভাই ফেনীতে

প্রতিবেদক
Face The Jashore
অক্টোবর ৪, ২০২৩ ১২:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ ফেনীতে আগুনে পুড়ে মারা গেছে দুই ভাই। মঙ্গলবার দিবাগত রাতে বিরিঞ্চি ফকিরবাড়িতে শাহাদাত ও রাহাদুল ঘুমের মধ্যেই পুড়ে যায়। স্বজনদের দাবি, পূর্ব বিরোধের জেরে দুই শিশুকে হত্যা করা হয়েছে।

স্থানীয়রা জানান, রাতে আগুন লাগার পর চিৎকার শুনে আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণ করে। পরে শাহাদাতের দগ্ধ মৃতদেহ খাটের ওপর থেকে উদ্ধার করা হয়। ছোট ভাই গোলাপকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সেও মারা যায়। নিহত শিশুদের বাবা জানান, কিছুদিন আগে তাদের পারিবারিক কবরস্থানে অনুমতি ছাড়া প্রতিবেশী জনি ও আনোয়ার এক স্বজনের মৃতদেহ দাফন করতে গেলে কথা কাটাকাটি হয়। এরপর থেকেই তাদের দেখে নেয়ার হুমকি দেন তারা। এরই জেরে ওই প্রতিবেশীরা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ