বৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০২৩
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

রূপদিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

প্রতিবেদক
Face The Jashore
অক্টোবর ৫, ২০২৩ ১:২২ অপরাহ্ণ

রূপদিয়া (যশোর) থেকে।। শিক্ষক হলো সমাজ গঠনের মূল কারিগর। শিক্ষক নবীন প্রজন্মকে জ্ঞান বিতরণ করেন, স্বপ্ন দেখান, তাদের মধ্যে বিশ্বাসের বীজ বপন করেন। যার ফলে নবীন প্রজন্ম সুশিক্ষিত, দক্ষ, যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠে।

‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে বৃহস্পতিবার বেলা ১১ টায় আলোচনা সভার আয়োজন করে রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি। 

এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু ক্ষীরোদ বিহারী বাড়ৈ। প্রধান বক্তা ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএম জহুরুল পারভেজ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা সকল শিক্ষক-শিক্ষিকাদের মাঝে শিক্ষক দিবসের শুভেচ্ছা উপহার তুলে দেন। আলোচনা সভায় অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বিশ্ব শিক্ষক দিবসের নানা তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন।

সর্বশেষ - আজকের যশোর