শনিবার , ৭ অক্টোবর ২০২৩
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

বন্ধুত্ব করে অপহরণ, চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

প্রতিবেদক
Face The Jashore
অক্টোবর ৭, ২০২৩ ৩:১৭ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্কঃ ফেসবুকে বন্ধুত্ব করে ডেকে নিয়ে অপহরণ ও মোটা অংকের মুক্তিপণ দাবি করা একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।  

শুক্রবার (০৬ অক্টোবর) রাজধানী ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে অপহরণের শিকার ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।  

এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার (অপারেশনস্) অতিরিক্ত দায়িত্বে (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ ছানোয়ার হোসেনভবিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেপ্তার আসামিদের মধ্যে একজন নারী সদস্যও রয়েছেন।  খিলগাঁও থানায় একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। 

সর্বশেষ - আজকের যশোর