শনিবার , ৭ অক্টোবর ২০২৩
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দূর্ঘটনা
  9. দেশজুড়ে
  10. পোর্ট থানা বেনাপোল
  11. ফিচার
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. মডেল থানা যশোর
  15. রাজনীতি

বাংলাদেশি শ্রমিকের মৃত্যু সৌদিতে ভবনের ছাদ থেকে পড়ে 

প্রতিবেদক
Face The Jashore
অক্টোবর ৭, ২০২৩ ৩:২৯ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : সৌদি আরবে কর্মরত অবস্থায় ৩ তলার ছাদ থেকে পড়ে মো. ইউসুফ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে।  

ইউসুফের বাড়ী লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দী ইউনিয়নের চাঁদখালী গ্রামে। তার বাবার নাম মো. ইব্রাহিম। তিনি সৌদি আরবে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।  

ইউসুফের স্বজনরা জানায়, বৃহস্পতিবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় সৌদি আরবের আভা নামক শহরে কর্মরত অবস্থায় সাইনবোর্ড লাগাতে গিয়ে প্রবল বাতাসের  কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটে। তার মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইউসুফের ভাই আমিনুল ইসলাম রুবেল জানান, গত ২ মাস আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান ইউসুফ। সে ভবনে সাইনবোর্ড লাগানোর কাজ করতো। ঘটনার সময় একটি ভবনের সাইনবোর্ড লাগাতে ৩ তলার চাদে উঠে। এ সময় বাতাসের তোড়ে সে চাদ থেকে নীচে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার। বাড়িতে তার দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

সর্বশেষ - আজকের যশোর