রবিবার , ৮ অক্টোবর ২০২৩
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

রূপদিয়া কলেজে  নবীন বরণ অনুষ্ঠিত 

প্রতিবেদক
Face The Jashore
অক্টোবর ৮, ২০২৩ ৪:৩৬ অপরাহ্ণ

রূপদিয়া  প্রতিবেদক :

রূপদিয় শহীদ স্মৃতী মহাবিদ্যালয়ে কলেজের শিক্ষক ও অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের  যৌথ উদ্যোগে একাদশ শ্রেনির ছাত্রছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ অক্টবার) সকাল ১০টায় কলেজ হল রূমে এ নবীন বরন অনুষ্ঠিত হয়। কলেজের প্রভাষক মো : শরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো: আরিফুজ্জামান খন্দকার তিনি বলেন সুন্দর শিক্ষার পরিবেশ ও একদল অভিজ্ঞ শিক্ষকের হাত ধরে রূপদিয়া কলেজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখানকার শিক্ষার্থীরা নিজ যোগ্যতায় দেশেবিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পাচ্ছেন। তাঁরা এই কলেজের সুনাম পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে দিচ্ছেন। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে নবীনদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন রূপদিয়া কলেজের ল্যাব সহকারি (আই, সি টি ) ইয়াসিন আলী সোহাগ । ধন্যবাদ জ্ঞাপন করেন (আই সি টি) ডিপাটমেন্টাল হেড রফিকুল ইসলাম। এ ছাড়া বিভাগীয় চেয়ারম্যানদের পক্ষ থেকে নবাগত শিক্ষার্থীদের শুভে”ছা জানান ইংরেজী অনুষদের অধ্যাপক মো : আলতাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সিনিয়র প্রভাষক মোছা : শাহানা বিলকিস । বিদায় অনুষ্ঠান প্রবীর কুমার ঘোষ এর পরিচালনায়, আরো উপস্থিত  ছিলেন মো : আয়ুব হোসেন, রেজাউল ইসলাম ,মারুফা সুলতানা, সুফিয়া সুলতানা, মহিতোষ কুমার সরকার, অনুপ কুমার ঘোষ, শাহিনুর ইসলাম ,মাহফুজা ফারিহা খান, শাপলা ইয়াসমিন, নিত্যানন্দ পাল ,মো ইসরাফিল হোসেন , সৈয়দ নিয়াজ মোরশেদ , বিচিত্র কুমার মণ্ডল, মো কবিরূল ইসলাম ,ইসমাইল হোসেন (গ্রন্ত) ল্যাব সহকারি, তারভির সালমান সেতু, মো : আফজাল হোসেন কলেজের সকল কর্মচারী ও অধ্যয়নরত বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ছাড়াও প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মকর্তা, কর্মচারি ও অভিভাবকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

সর্বশেষ - আজকের যশোর