সোমবার , ৯ অক্টোবর ২০২৩
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

মাতৃত্বকালীন ছুটি বাড়লো নারী শ্রমিকদের

প্রতিবেদক
Face The Jashore
অক্টোবর ৯, ২০২৩ ১:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধিঃ

নারী শ্রমিকরা এখন থেকে মাতৃত্বকালীন ছুটি পাবেন ১২০ দিন, যা আগে ছিল ১১২ দিন। এই ছুটি নারী শ্রমিকরা নিজের সুবিধামত নিতে পারবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

সোমবার এ নিয়ে বাংলাদেশ শ্রম সংশোধন আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব এক ব্রিফিংয়ে এসব জানান।তিনি বলেন, শ্রমিকের সংখ্যা তিন হাজারের কম হলে ট্রেড ইউনিয়ন করতে ২০ শতাংশ হলে হবেই। আর তিন হাজারের বেশি হলে ১৫ শতাংশ হলেই হবে। গ্রুপ অব কোম্পানির জন্য আগে ট্রেড ইউনিয়ন করতে ৩০ ভাগ শ্রমিকের মতামত লাগতো। এখন সেটা ২০ শতাংশ করা হয়েছে।

আইএলও এর কনভেনশন অনুযায়ী শ্রমিকের স্বার্থ রক্ষার জন্য নতুন শ্রম আইন কার্যকর করা হয়েছে বলেও জানান সচিব।

সচিব বলেন, ড্রেনেজ ব্যবস্থা এখন থেকে সিটি করপোরেশন দেখবে। এতদিন ওয়াসা দেখত এই ব্যবস্থা। এই আইনের ফলে মেয়র এবং কাউন্সিলরদের ছুটি তিনমাস থেকে কমিয়ে একমাস করা হয়েছে।

সর্বশেষ - আজকের যশোর