সোমবার , ৯ অক্টোবর ২০২৩
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

দ্বিতীয় ইনিংসে ফিরতে পেরে ভীষণ ভালো লাগছে : পরীমনি

প্রতিবেদক
Face The Jashore
অক্টোবর ৯, ২০২৩ ১:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ ঢালিউড চিত্রনায়িকা পরীমনি। নানান কারণে বার বার সংবাদের শিরোনামে এসেছিলেন এই নায়িকা। সম্প্রতি স্বামী শরিফুল রাজকে তালাকের চিঠি পাঠিয়েও আলোচনার জন্ম দিয়েছেন পরী। সন্তান জন্মের কারণে প্রায় দুই বছর শুটিং থেকে দূরে ছিলেন তিনি।রোববার ‘ডোডোর গল্প’ সিনেমার মাধ্যমে ফের ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন নায়িকা।

পরীমনি বলেন, এতদিন এ দিনটির অপেক্ষায় ছিলাম। দুটি বছর এ প্রিয় জায়গাটি থেকে দূরে থাকতে হয়েছিল। ফেরার জন্য মুখিয়ে ছিলাম। অবশেষে ফেরা। ভীষণ ভালো লাগছে দ্বিতীয় ইনিংসে ফিরতে পেরে। ‘ডোডোর গল্প’ হতে যাচ্ছে অন্যরকম একটি গল্পের সিনেমা। ভিন্ন ঘরানার একটি চরিত্রে এ সিনেমায় দেখা যাবে তাকে। আশা করি, সিনেমাটি মুক্তি পেলে সবার পছন্দ হবে।

চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বেঁধেছেন পরীমনি। ‘ডোডোর গল্প’ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক।

সিনেমায় কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমনি আর ফটোগ্রাফার রায়হান চরিত্রে সাইমন সাদিক।

সর্বশেষ - আজকের যশোর