বুধবার , ১৮ অক্টোবর ২০২৩
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

বেনাপোলে ইজি বাইক চালককে গলা কেটে হত্যা 

প্রতিবেদক
Face The Jashore
অক্টোবর ১৮, ২০২৩ ৬:৪৬ পূর্বাহ্ণ

শাহাবুদ্দিন আহমেদ,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তের খড়িডাঙ্গা গ্রামের ধান খেত থেকে  সজীব( ১৬)নামে এক যুবককের গলা কাটা লাশ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

উদ্বারকৃত লাশের বাড়ী বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের সহীদুল গাজীর ছেলে সজীব গাজী (১৬)।

পারিবারিক  ও এলাকা সূত্রে জানা যায়, সজীব গাজী তার নিজের ইজিবাইক সারাদিন চালিয়ে প্রত্যেকদিন রাতে বাসায় আসত কিন্ত গত রাতে তার বাসায় ফিরতে দেরি হওয়ায় অনেক খোজ করেও পাওয়া যায়নি। 

১৮ অক্টোবর  বুধবার সকালে বেনাপোল বন্দর থেকে প্রায় ৩ কিমি দুরে খড়িডাঙ্গার একটি ধান খেতের মধ্যে এলাকাবাসী জবাই করা লাশ দেখতে পেয়ে পুলিশ কে খবর দিলে লাশটি পোর্ট থানায় আনা হয়। 

পরে জবাই করা লাশটি চিহ্নিত করে তার বাবা মা।

তবে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করেছে  ইজিবাইক ছিনতায়ের জন্য তাকে গলা কেটে হত্যা করেছে  দূর্বৃত্তরা। 

উদ্ধারকৃত লাশের পরনে ছিল জিন্সের প্যান্ট ও শার্ট গায়ে ছিল।একজোড়া স্যান্ডেল পাওয়া গেছে সেখান থেকে।

জবাইকরা লাশের বিষয়ে পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূঁইয়া  সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ হয়েছে তবে আসামী অজ্ঞাতনামা। আমরা ইতিমধ্যে জোরালো অভিযান চালচ্ছি। লাশটি পোষ্টমর্টেম করার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

সর্বশেষ - আজকের যশোর