বুধবার , ১ নভেম্বর ২০২৩
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

আওয়ামী লীগের অভিনন্দন সায়মা ওয়াজেদকে

প্রতিবেদক
Face The Jashore
নভেম্বর ১, ২০২৩ ১০:৫১ পূর্বাহ্ণ

 নিজস্ব প্রতিবেদক: ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধুর নাতনী ও প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অটিজম ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল বিশ্বের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনমানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হয়ে তিনি বিশ্ব দরবারে আরেকবার বাঙালি জাতিকে অনন্য মর্যাদায় অভিষিক্ত করেছেন।

কাদের বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ বিশ্বাস করে, বিশ্বখ্যাত মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলের মেধা-মনন-প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সার্বিক কার্যক্রম আরও গতিশীল হবে।

সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু পরিবার সর্বদা বাংলাদেশ এবং বাঙালি জাতির গৌরব, অর্জন ও মহিমান্বিত সাফল্যের নেতৃত্ব প্রদান করেছে। সায়মা ওয়াজেদ পুতুল আজ তারুণ্যের অনুকরণীয় আদর্শ ও স্বপ্নজয়ের উজ্জ্বল প্রতীক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হওয়ায় সায়মা ওয়াজেদ পুতুলকে বাংলাদেশ আওয়ামী লীগ-এর পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। তাঁর উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করছি।

সর্বশেষ - আজকের যশোর