বুধবার , ১ নভেম্বর ২০২৩
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

৫ দিনের রিমান্ড মির্জা আব্বাসের

প্রতিবেদক
Face The Jashore
নভেম্বর ১, ২০২৩ ১০:৫৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয় বিএনপির এ সিনিয়র নেতাকে।

বুধবার (১ নভেম্বর) ঢাকার মেট্রিপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তার এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় মির্জা আব্বাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

আদালতে মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করে। অন্যদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।মঙ্গলবার (৩১ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর মঞ্জুরুল ইমামের আদালতের তার জামিন বাতিল করে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মির্জা আব্বাসের ব্যক্তিগত সহকারী আসিফ সোহান জানান, সকাল থেকে তার শাহজাহানপুরের বাসা ঘিরে রেখেছিল পুলিশ।

মঙ্গলবার এ মামলার সাফাই সাক্ষীর জন্য দিন ধার্য ছিল। তবে আসামি মির্জা আব্বাস ও সাফাই সাক্ষীরা আদালতে উপস্থিত না হয়ে সময়ের আবেদন করেন।

আদালত সময়ের আবেদন না মঞ্জুর করে মির্জা আব্বাসের জামিন বাতিল করেন। একই সঙ্গে এ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২ নভেম্বর দিন ধার্য করেন।

সর্বশেষ - আজকের যশোর