শনিবার , ২৫ নভেম্বর ২০২৩
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দূর্ঘটনা
  9. দেশজুড়ে
  10. পোর্ট থানা বেনাপোল
  11. ফিচার
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. মডেল থানা যশোর
  15. রাজনীতি

সড়ক দুর্ঘটনায় বেনাপোলে কিশোর নিহত

প্রতিবেদক
Face The Jashore
নভেম্বর ২৫, ২০২৩ ১২:০৫ অপরাহ্ণ

জুলকার নাইন, বেনাপোলঃ

বেনাপোলে সড়ক দুর্ঘটনায় রাজা বাবু (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় বেনাপোল কাগজ পুকুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজা বাবু কাগজপুকুর গ্রামের মনির হোসেনের ছেলে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজা বাবু কাগজপুকুর বাজারে একটি গ্যারেজে কাজ করত। দুপুরে সে খাবার কিনে রাস্তা পার হতে গেলে বেনাপোল থেকে ছেড়ে আসা স্টার ডিলাক্স পরিবহন নামে একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় পড়ে গেলে ওই বাস তাকে চাপা দেয়। এসময়   ঘটনাস্থলেই মারা যায় সে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাসসহ চালক ও হেলপারকে আটক করেছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে তিনি জানান।  

সর্বশেষ - আজকের যশোর