সোমবার , ১৮ ডিসেম্বর ২০২৩
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

মনোনয়নপত্র প্রত্যাহার করলেন যশোরের ৭ প্রার্থী

প্রতিবেদক
Face The Jashore
ডিসেম্বর ১৮, ২০২৩ ৪:১৬ পূর্বাহ্ণ

যশোর প্রতিনিধিঃ যশোরের ৬টি আসনে ৭ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে জাকের পার্টির ৫ জন ও আওয়ামী লীগের স্বতন্ত্র ২ জন প্রার্থী রয়েছেন। রোববার (১৭ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন।  

মনোনয়পত্র প্রত্যাহার করা প্রর্থীরা হলেন, জাকের পার্টির যশোর-১ আসনে সবুর খান, যশোর-২ আসনে সাফারুজ্জামান, যশোর-৩ আসনে মহিদুল ইসলাম, যশোর-৪ আসনে লিটন মোল্লা, যশোর-৬ আসনে সাইফুজ্জামান, এছাড়া যশোর ৫ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেন লাভলু ও হুমায়ুন সুলতান।

জেলা রিটানিং কর্মকর্তা আবরাউল হাছান মজুমদার জানান, যশোর জেলায় ৬টি আসনে ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে ৩৮ জনের মনোনয়ন বৈধতা পায়। রোববার প্রার্থী প্রত্যাহারের শেষ দিনে ৭ জন প্রার্থিতা প্রত্যাহার করেন। সে কারণে মোট ৩১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে গণ্য হয়েছে।  

সর্বশেষ - আজকের যশোর