মঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০২৩
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

কোমরে হাত রেখে ছবি তুলতে গিয়ে অস্বস্তিতে পড়েন মালাইকা

প্রতিবেদক
Face The Jashore
ডিসেম্বর ১৯, ২০২৩ ৩:০৯ অপরাহ্ণ

নিউজ ডেস্কঃ

মালাইকা আরোরা। বলিপাড়ার বিভিন্ন অনুষ্ঠানে ৪৮-এ পা দেওয়া এ নারীর উপস্থিতি চোখে পড়ার মতো। সাধারণত আলোকচিত্রী ও অনুরাগীদের সঙ্গে খারাপ ব্যবহার করতে দেখা যায় না মালাইকাকে। চিত্রগ্রাহীদের ছবি তোলা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেন তিনি।অনুরাগীদের আবদারও ফেরান না।

ভারতীয় গণমাধ্যম জানায়, সম্প্রতি ‘ঝলক দিখলা যা’র সেটের বাইরে ছবি তোলার অনুরোধ করেন বিশেষভাবে সক্ষম এক অনুরাগী। কিন্তু, তাঁর কাণ্ড দেখে ছুটে এলেন অভিনেত্রীর দেহরক্ষী।

সমাজমাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, লাল শাড়ি পরে মালাইকা। ভ্যানিটি ভ্যান থেকে নেমে অভিনেত্রী ছবির জন্য পোজ় দিচ্ছেন। এমন সময় বিশেষ ভাবে সক্ষম এক পুরুষ অনুরাগী এগিয়ে আসেন। ছবি তুলবেন, অনুরোধ তাঁর। ফেরাননি মালাইকাও, কিন্তু ওই ব্যক্তি ছবি তুলতে এসে সরাসরি মালাইকার কোমর ধরে দাঁড়িয়ে পড়েন। স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েন অভিনেত্রী, বদলাতে থাকে তাঁর মুখের অভিব্যক্তি। তড়িঘড়ি তাঁর নিরাপত্তারক্ষী এসে অভিনেত্রীর কোমর থেকে হাত সরিয়ে দেন ওই ব্যক্তির। যদিও এই পরিস্থিতি ঠান্ডা মাথায় সামাল দিয়েছেন অভিনেত্রী। কোনও রকমের চোটপাট না করেই পরিস্থিতি সামালান তিনি।

আনন্দবাজারের প্রতিবেদনে প্রকাশ, মালাইকার এমন ব্যবহার মন কেড়েছে নেটপাড়ার। অভিনেত্রীর তারিফ করে কেউ লিখেছেন, ‘ছেলেটা হয়তো না বুঝেই করেছে। কাজটা যদিও ভুল। কিন্তু মালাইকা এর পরও এত মিষ্টি ব্যবহার করলেন!’ 

অন্য একজন লিখেছেন, ‘আর ট্রোল করব না মালাইকাকে। তিনি আমার মন জয় করে নিলেন। ’

সর্বশেষ - আজকের যশোর