মঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০২৩
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

দুই রোহিঙ্গা আটক পাসপোর্ট করতে এসে

প্রতিবেদক
Face The Jashore
ডিসেম্বর ১৯, ২০২৩ ৩:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশের ভুয়া নাগরিক পরিচয়ে ময়মনসিংহে পাসপোর্ট করতে এসে আটক হয়েছেন মিয়ানমারের দুই নাগরিক (রোহিঙ্গা)। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মোহাম্মদ শাহাদাৎ হোসেন তাদের আটক করেন।

আটক রোহিঙ্গারা হলেন- নাসিমা ও সাঈদ। তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

পুলিশ জানায়, নাসিমা ও সাঈদ দুপুরে ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে যান। এসময় তাদের কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে তাদের আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।  

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন বলেন, জিজ্ঞাসাবাদে আটক দুজন জানিয়েছেন যে তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। আইনি প্রক্রিয়া শেষে তাদের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হচ্ছে।  

ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মোহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, বাংলাদেশি নাগরিক ছাড়া কেউ যেন পরিচয় গোপন করে পাসপোর্ট করতে না পারে, সে জন্য আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। আর এ কারণেই ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে দুই রোহিঙ্গা আটক হয়েছেন।

সর্বশেষ - অপরাধ