রবিবার , ৩১ ডিসেম্বর ২০২৩
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

খেলা শেষে আর বাড়ি ফেরা হলো না আব্দুল আলিমের

প্রতিবেদক
Face The Jashore
ডিসেম্বর ৩১, ২০২৩ ৮:৩০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

যশোরের ঝিকরগাছায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে আব্দুল আলিম (৩৫) নামে এক ফুটবল খেলোয়াড়ের নির্মম ভাবে নিহত হয়েছে।

শনিবার রাত ৮ দিকে যশোর-বেনাপোল মহাসড়কের কলাগাছি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আলিম বেনাপোল বড় আঁচড়া গ্রামের আবু তাহেরের ছেলে। বর্তমানে তিনি যশোরের শার্শা উপজেলা ইসলামী ফাউন্ডেশনে কর্মরত ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, আব্দুল আলিম যশোরের কেশবপুর থেকে ফুটবল খেলা শেষে রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে কলাগাছি নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি পরিবহন তাকে চাপা দেয়। এসময় পথচারী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

নাভারণ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, ঘাতক গাড়িটি সনাক্ত করা সম্ভব হয়নি। লাশ উদ্ধার করে থানায় আনার পর আইনি প্রক্রিয়া শেষে পরবর্তীতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - আজকের যশোর