সোমবার , ১ জানুয়ারি ২০২৪
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

আজ রাজধানীতে আওয়ামী লীগের জনসভা

প্রতিবেদক
Face The Jashore
জানুয়ারি ১, ২০২৪ ৪:১৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানী ঢাকায় আজ আওয়ামী লীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় রাজধানীর ধানমন্ডির কলাবাগান ক্রীড়াচক্র মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে।

নির্বাচনী জনসভায় অংশ নিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করেছে।

এছাড়া জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান।

জনসভাটি সঞ্চালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর ও উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

সর্বশেষ - আজকের যশোর