মঙ্গলবার , ২৩ জানুয়ারি ২০২৪
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

উপজেলা নির্বাচনে বিএনপি আসলে তাদের স্বাগত : নানক

প্রতিবেদক
Face The Jashore
জানুয়ারি ২৩, ২০২৪ ৬:৫৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধিঃ

আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয়ভাবে মনোনয়ন দেয়া হবে না। কাজেই দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না। তাই এ নিয়ে আইনের ব্যত্যয় হয় না।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমীর সাথে বৈঠক শেষে পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এসব বলেন।স্থানীয় সরকার নির্বাচন আইন সংশোধন হবে কিনা, জানতে হলে সংসদ অধিবেশন বসা পর্যন্ত অপেক্ষা করতে হবে জানান মন্ত্রী।

এসময় নানক বলেন, বিএনপি নির্বাচনে অংশ নিলে স্বাগত জানানো হবে। ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ক্ষেত্রে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন দেবে কিনা, তা দলের সভাপতি সিদ্ধান্ত নেবেন।

সর্বশেষ - আজকের যশোর