মঙ্গলবার , ২৩ জানুয়ারি ২০২৪
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দূর্ঘটনা
  9. দেশজুড়ে
  10. পোর্ট থানা বেনাপোল
  11. ফিচার
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. মডেল থানা যশোর
  15. রাজনীতি

ভারতীয় বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি বিজিবি সেনার

প্রতিবেদক
Face The Jashore
জানুয়ারি ২৩, ২০২৪ ৮:৩৪ পূর্বাহ্ণ

ফেস দ‍্যা যশোর ডেস্ক : যশোরের বেনাপোলে ধান্যখোলা সীমান্ত এলাকায় ভারতীয় বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি এক বিজিবি সেনার।

২২ জানুয়ারি সোমবার আনুমানিক ভোর সাড়ে পাঁচটার দিকে বিজিবি যশোর ব্যাটালিয়নের ধান্যখোলা বিওপি’র জেলেপাড়া পোস্ট সংলগ্ন এলাকায় ভারত থেকে আসা একদল গরু চোরাকারবারীদের সীমান্ত অতিক্রম করে আসতে দেখলে দায়িত্বরত বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি টহল দলের সদস্য সিপাহী মোহাম্মদ রইসউদ্দীন চোরাকারবারীদের পিছনে ধাওয়া করতে করতে ঘন কুয়াশার কারণে দলবিচ্ছিন্ন হয়ে পড়ে ।

প্রাথমিকভাবে তাকে খুঁজে পাওয়া না গেলেও পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে জানা যায় সে বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের অভ্যন্তরে বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনার পরপরই এ বিষয়ে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করা হয় এবং জানা যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উক্ত সৈনিক মৃত্যুবরণ করেছে। নিহত রইসউদ্দিনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

এ বিষয়ে যশোর ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামিল জানান বিএসএফ কে বিষয়টির ব্যাপারে সুষ্ঠু তদন্তের দাবি জানানোর পাশাপাশি কূটনৈতিকভাবে তীব্র প্রতিবাদ লিপি প্রেরণ করা হয়েছে। এছাড়াও মৃতদেহ বাংলাদেশে দ্রুত ফেরত আনার বিষয়ে সব পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আজকের যশোর