শনিবার , ১২ আগস্ট ২০২৩
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

চৌগাছায় কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করে পিতাকে ১০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
Face The Jashore
আগস্ট ১২, ২০২৩ ১০:৩৫ পূর্বাহ্ণ

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছা উপজেলায় এক কিশোরীর বাল্য বিয়ে বন্ধের পর তার পিতাকে দশ হাজার টাকা জরিমানা করে আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তার বাবা বাগপাড়ার আশরাফুল ইসলামকে জরিমানা করা হয়। এদিকে, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতির খবর জানতে পেরে বর পক্ষের লোকজন সরে পড়েন।

এদিন বিকেলে শহরের বাগপাড়ায় স্কুল পড়–য়া ওই কিশোরীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক  উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) গুঞ্জন বিশ্বাস। তিনি বলেন, খবর পেয়ে কনের বাড়িতে গিয়ে দেখি বিয়ের আয়োজন চলছে।  এ সময় বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে কনের বাবাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। 

সর্বশেষ - আজকের যশোর