রবিবার , ২৬ মে ২০২৪
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

‘দুজনই বেহায়া আমরা’

প্রতিবেদক
Face The Jashore
মে ২৬, ২০২৪ ৩:২৫ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক:

সম্প্রতি শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় ‘১৩ টি প্রশ্ন’ নামের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন চিত্রনায়ক জায়েদ খান। আর সেখানেই নিজেকে বেহায়া বলেন তিনি। শুধু নিজেকে নয়, জয়কেও বেহায়া আখ্যা দেন এই অভিনেতা।  অনুষ্ঠানের জায়েদ-জয়ের ২৫ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।যা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। নেটিজেনরা জায়েদ-জয়ের ওই ভিডিওর নাম দিয়েছেন ‘ইট আর পাটকেলের সংঘর্ষ’।  

অনুষ্ঠানে জায়েদকে জয় প্রশ্ন করেন, ‘অনেকে বলে, জায়েদ খানকে ধইরা যদি ধুমসে পিটাইতে পারতাম। তাহলে মনে খুব শান্তি পেতাম। ’

এমন কথার উত্তরে জায়েদ বলেন, ‘এটা আপনার ব্যাপারেও শুনেছি বিদেশে গেলে। আমি বলেছি, পিটাইতে পারব না। মারার সুযোগ নাই। ’

এসময় খানিকটা বিব্রত হয়ে যান জয়। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ফের অভিনেতার কাছে তিনি জানতে চান, ‘এরকম শুনছেন?’ জবাবে জায়েদ বলেন, ‘অনেক। আপনার আমার সেইম কেস। আমারে যারা গালি দেয়, তারা আপনারেও গালি দেয়। আমাকে ফোন করে বলে যে, এই বেহায়া লোকের শো তে যাওয়া যাবে না। আমি বলেছি, ভাই আমিও আরেক বেহায়া। আমরা দুজনই বেহায়া। ’

সর্বশেষ - আজকের যশোর