বৃহস্পতিবার , ৩০ মে ২০২৪
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দূর্ঘটনা
  9. দেশজুড়ে
  10. পোর্ট থানা বেনাপোল
  11. ফিচার
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. মডেল থানা যশোর
  15. রাজনীতি

দক্ষিণী সিনেমার জনপ্রিয় নির্মাতার মৃত্যু

প্রতিবেদক
Face The Jashore
মে ৩০, ২০২৪ ৩:৩২ পূর্বাহ্ণ

দক্ষিণী সিনেমার জনপ্রিয় নির্মাতা সূর্য প্রকাশ আর নেই। সোমবার (২৭ মে) তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

নির্মাতা সূর্য প্রকাশের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে দক্ষিণী চলচ্চিত্র অঙ্গন। তার মৃত্যুতে দক্ষিণী তারকারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

সূর্য প্রকাশ একাধিক ব্লকবাস্টার সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। এর মধ্যে ‘মায়ি’, ‘মানিককাম’, ‘দিওয়ান’উল্লেখযোগ্য। চলচ্চিত্রে অসামান্য অবদান রাখার জন্য বিভিন্ন পুরস্কার ও পদক লাভ করেছেন এ নির্মাতা।

‘মানিককাম’ সিনেমা দিয়ে পরিচালক হিসেবে হাতেখড়ি সূর্য প্রকাশের। সেই থেকে তিনি একের পর এক সিনেমা উপহার দিয়ে তুমুল জনপ্রিয়তা লাভ করেন। সূর্য প্রকাশের মৃত্যুতে তার ভক্ত-অনুরাগী সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করছেন।

সর্বশেষ - আজকের যশোর