সোমবার , ১০ জুন ২০২৪
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বেনাপোলে কাস্টম কর্মকর্তা কর্মচারীদের “মানববন্ধন”

প্রতিবেদক
Face The Jashore
জুন ১০, ২০২৪ ১১:৩৭ পূর্বাহ্ণ

মোঃ শাহিনুর রহমান শাহিনঃ বেনাপোল কাস্টমস হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ রাফিউল ইসলাম এর উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে বেনাপোল কাস্টম হাউজে কর্মরত  রাজস্ব কর্মকর্তা/কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচি হিসেবে “মানববন্ধন” কর্মসুচি পালণ করা হয়।

সোমবার(১০ জুন) বিকাল ৩টায় বেনাপোল কাস্টমস হাউজের সম্মুখে এই “মানববন্ধন” কর্মসুচি অনুষ্ঠিত হয়। এতে কাস্টম হাউজে কর্মরত সকল রাজস্ব কর্মকর্তা/কর্মচারী অংশ নেন। কর্মসূচি কালে  নেতৃত্ব প্রদান কালে কর্মকর্তারা বলেন শুক্রবার রাতে আমাদের সহযোদ্ধা সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ রাফিউল ইসলামের উপর যে বর্বরোচিত হামলা চালিয়ে গুরুতর জখম করা হয়েছে,আমরা এর তীব্র প্রতিবাদ জানায়।

দোষী ব্যাক্তিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান তারা। পুলিশ প্রশাসনকে আগামী ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে হুসিয়ারী জানিয়ে তারা বলেন,আল্টিমেটামে কাজ না হলে বৃহত্তর আন্দোলণে যাবেন বলে কর্মসূচিতে ঘোষণা দেওয়া হয়।

প্রসঙ্গতঃ উল্লেখ্য যে,৭ই জুন শুক্রবার রাতে বেনাপোল কাস্টম হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ রাফিউল ইসলাম তার এক বন্ধুকে নিয়ে রিকশাভ্যানযোগে স্থানীয় রঘুনাথপুর সড়কে ঘুরতে যান। পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর এ হামলা চালায়।

দুর্বৃত্তরা এ সময় ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও সহকর্মী তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতলে ভর্তি করে। সেখানে তার চিকিৎসা চলছে।

বেনাপোল কাস্টম হাউজের যুগ্ম কমিশনার শাফায়েত হোসেন বলেন, ধারণা করা হচ্ছে সহকারী রাজস্ব কর্মকর্তা রাফিউল ইসলামের কাছ থেকে সুবিধা নিতে না পেরে একটি চক্র এ ধরনের ঘটনা ঘটিয়েছে।

বেনাপোল কাস্টম হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা রাফিউল ইসলামকে কুপিয়ে জখম করার ঘটনায় শনিবার ৮ই জুন বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করে কাস্টম কর্তৃপক্ষ। তবে, এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

রাফিউল ইসলাম বর্তমানে বন্দরের কাস্টম ওয়েইং স্কেলের দায়িত্বে আছেন। তার গ্রামের বাড়ী নেত্রকোনা জেলা সদরে,তার পিতার নাম মোঃ কাজিম উদ্দিন।

সর্বশেষ - আজকের যশোর